জিমেইল সেবায় এরর

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৩  

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা এর কয়েক হাজার ব্যবহারকারী সোমবার সন্ধ্যায় জিমেইল ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ করেছেন। বেশ কিছুক্ষণ ধরে এই সেবায় বিঘ্ন ঘটেছে জানিয়ে ভুক্তভোগীরা বলেছেন, এ সময় জিমেইল সেবায় এরর দেখিয়েছে।

এ বিষয়ে ডাউন ডিটেক্টরের বরাতে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ জিমেইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ার অভিযোগ করেন।

প্রাথমিক সমস্যায় পড়ার কারণ জানা না গেলেও অন্তত সাড়ে ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে বলেও সংবাদে বলা হয়েছে।

এর মধ্যে অন্তত ৮৬ শতাংশ অভিযোগ এসেছে সার্ভার কানেকশনে জটিলতা সংক্রান্ত। ১০ শতাংশ অভিযোগ এসেছে লগ-ইন করতে না পারা সংক্রান্ত।